শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের চেতনাকে শানিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে সাহায্য করে। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিক যুগের যথার্থ প্রয়োজনে ও চাহিদা পূরণে ছাত্র-ছাত্রীদের সক্ষম করে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার ভিশন ২০২১ লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সোনারবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ করতে উদ্যোগ গ্রহণ করেছে “সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ“।

যেখানে ঢাকা ও নারায়ণগঞ্জের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা অর্জন করতে গুনতে হয় কাড়িকাড়ি টাকা সেখানে নামমাত্র মূ্ল্যে মনোরম পরিবেশ, শীতাতপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত শ্রেণি কক্ষ, দুটি অত্যাধুনিক লিফট, মল্টিমিডিয়া প্রজেক্টরের সর্বোচ্চ ব্যবহার, সুসজ্জিত কম্পিউটার ল্যাব এবং ল্যাংগুয়েজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পাসকরা শিক্ষকদের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা ও দেশের আলোকিত মানুষদের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দীপনামূলক সেমিনারের সুবিধা পাওয়া যাবে মর্মে জানা যায়। স্কুল কর্তৃপক্ষ আরও জানান একটি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠানে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার সব সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে ক্যাপিটালে। সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ সরেজমিনে ঘুরে জানা যায় এখানে প্রথম শ্রেণি হতে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীপ্রতি মাসিক বেতন মাত্র ৫০০ টাকা, চতুর্থ হতে পঞ্চম শ্রেণির মাসিক বেতন ৫৯০ টাকা, ষষ্ঠ হতে অষ্টম শ্রেণি পর্যন্ত মাসিক বেতন ৯৫০ টাকা এবং নবম শ্রেণিতে মাসিক বেতন ১২৫০ টাকা। এছাড়াও গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা অনায়েশেই এ বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে বলে জানা যায়।

