নোটিশ বোর্ড
স্কুলের সব নোটিশ এখানে নতুন থেকে পুরোনো ক্রমে সাজানো।
Noticeboard
- 📢 জরুরি নোটিশ। সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল থেকে বিদ্যালয়ের শৃঙ্খলা ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিম্নোক্ত নির্দেশনাসমূহ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক: ১। শতভাগ নির্ধারিত ইউনিফর্ম পরিধান ব্যতীত কোনো শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ক্লাস করার অনুমতি দেওয়া হবে না। ২। বিদ্যালয়ে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষেধ। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে বিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩। ছাত্রদের চুল নির্ধারিত নিয়ম অনুযায়ী ছোট ও পরিপাটি রাখতে হবে। বড় চুল রাখা যাবে না। ৪। বিদ্যালয়ে প্রবেশের পর কোনো শিক্ষার্থী শিক্ষক/কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদ্যালয় থেকে বের হতে পারবে না। অনুমতি ছাড়া বিদ্যালয় ত্যাগ করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫। বিশেষ করে মাধ্যমিক শাখায় সকাল ১১:৩০ মিনিটের পর বিদ্যালয়ের দুটি প্রবেশদ্বার নিয়মানুযায়ী বন্ধ রাখা হবে। এ সময়ের পর বিদ্যালয়ে প্রবেশ বা বিদ্যালয় থেকে বের হতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে। ৬। সকল শিক্ষার্থীকে বাসা থেকে টিফিন নিয়ে আসতে হবে। বিদ্যালয় চলাকালীন টিফিন বা খাবারের জন্য কোনো শিক্ষার্থীকে অনুমতি ছাড়া বিদ্যালয়ের নিচে যেতে দেওয়া হবে না। ৭। বিদ্যালয়ের নির্ধারিত সময় পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিজ নিজ শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করতে হবে এবং শিক্ষক ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ দ্রষ্টব্য : খুব ইমারজেন্সি হলে পূর্বের নেয় বিদ্যালয়ের মোবাইল দিয়ে শিক্ষার্থীরা কথা বলবে বা বাসায় ফোন দিবে। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সহযোগিতায় বিদ্যালয়ের সুশৃঙ্খল, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই নির্দেশনাগুলো জারি করা হলো। নির্দেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ 21-09-2026
- বিষেষ বিজ্ঞপ্তি তারিখঃ০৪-০৮-২০২৫ এতদ্বারা “সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ” সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল মঙ্গলবার “৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল বন্ধ থাকবে। আগামী বুধবার থেকে স্কুলের সকল কার্যকর্ম যথারীতি চালু থাকবে। 04-08-2025
- আসসালামু আলাইকুম। সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ-এর সম্মানিত সকল অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১২ ই জুলাই রোজ শনিবার সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০২৫ এর আয়োজন করা হয়েছে সোনারগাঁ রয়েল রিসোর্টে। অভিভাবক মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী উক্ত অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীদের জন্য স্কুলের পক্ষ থেকে সকালের নাস্তা থাকবে। ৫০০ শিক্ষার্থীর ৫০০ অভিভাবকের জন্য ৫০০ টি পুরস্কার থাকবে। অনুষ্ঠানের বিস্তারিত একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো হবে। 02-07-2025
- সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ-এর দ্বিতীয় শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২২ ই ডিসেম্বর হতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কিডস্ স্পোকেন এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্পোকেন ইংলিশের অ্যাডভান্স কোর্স, ম্যাথমেটিক্স, জ্যামিতি, খুঁদে ডাক্তার ও ক্ষুদে সাংবাদিক এর ট্রেনিং করানো হবে। যে সকল শিক্ষার্থীরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা আগামীকাল ২০২৪ সালের ফলাফল প্রকাশের পর নিজ নিজ শ্রেণি শিক্ষকের মাধ্যমে নাম জমা দিতে হ 21-12-2024
- আসসালামু আলাইকুম, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ-এর সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১/১২/২০২৪ তারিখ রোজ শনিবার বার্ষিক পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের শ্রেণিকক্ষে, নোটিশ বোর্ডে ও স্কুলের নিজস্ব ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হবে, একই দিনে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখার অভিভাবকদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। # প্রাথমিক শাখার মিটিং শুরু হবে সকাল 10:00 টায় ও ফলাফল প্রকাশ 11:00 টায়। # মাধ্যমিক/হাইস্কুল শাখার মিটিং শুরু হবে 12:00 টায় ও ফলাফল প্রকাশ 12:30 টায়। উক্ত অভিভাবক সমাবেশে সবার উপস্থিতি ও স্কুলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুচিন্তিত মতামত, পরামর্শ, নির্দেশনা ও সহযোগিতা আশা করছি। বিশেষ দ্রষ্টব্য : ২০২৫ শিক্ষাবর্ষে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ সম্পূর্ণ সিলেবাস ও একাডেমিক সবকিছু নতুন কারিকুলাম অনুযায়ী আরো আকর্ষণীয় করে সাজানো হচ্ছে। পুরাতন শিক্ষার্থী ফলাফল ঘোষণার পর যারা পরবর্তী ক্লাসে ভর্তির জন্য অনুমতি পাবে তাদের ২১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে ভর্তি হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। নির্দিষ্ট তারিখের পর আসন ফাঁকা না থাকলে কেউ ভর্তি হতে পারবেনা। উল্লেখ্য যে ১ ও ২ জানুয়ারি বই উৎসব পালিত হবে এবং ০৫ জানুয়ারি রবিবার হতে পুরো দমে ২০২৫ সেশন এর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 21-12-2024
- সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ- এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১০, ১১ ও ১২ ই আগস্ট রোজ শনি, রবি ও সোমবার ২য় টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে।যারা এখনো প্রবেশপত্র নিতে পারেনি, তারা সকলে পরীক্ষার আগে জরিমানাসহ সকল পাওনাদি পরিশোধ করে প্রবেশপত্র নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষায় প্রবেশপত্র নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। আদেশক্রমে রেক্টর মোঃ আমিনুল ইসলাম সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ 08-08-2024
- সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ- এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, একাডেমিক ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আগামী ১৮/০৭/২০২৪ তারিখে টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা গত পহেলা জুন হতে বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ে উপস্থিত হয়নি তারা পূর্বের জরিমানা নির্দেশনা অনুযায়ী আগামী ১৭/০৭/২০২৪ তারিখের মধ্যে জরিমানা সহ সকল পাওনাদি পরিশোধ করে প্রবেশপত্র নেওয়া জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না। আরো উল্লেখ্য যে, প্লে-পঞ্চম টি.টি পরীক্ষার ফি - ১০০টাকা। ষষ্ঠ-দশম টি.টি পরীক্ষার ফি ১৫০ টাকা। আদেশক্রমে রেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ 03-07-2024
- এতদ্বারা সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ঈদের ও গ্রীষ্মের ছুটির শেষে আগামী রবিাবর 30/06/2024 তারিখে বিদ্যালয় খুলবে এবং শ্রেণি কার্যক্রম চলবে।সকলে যথাসময়ে উপস্থিত থাকবে। 28-06-2024
- এতদ্বারা সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১২/০৬/২০২৪ তারিখ সকাল ১১:00 ঘটিকায় প্রথম মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট ফাইনালি আমাদের নিজস্ব ওয়েবসাইটে পাবলিশ করা হবে। আগামী ১৩/০৬/২০২৪ হতে ২৯/০৬/২০২৪ তারিখ পর্যন্ত ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি এবং আগামী ৩০/০৬/২০২৪ তারিখ হতে যথারীতি বিদ্যালয়ের শ্রেণিক কার্যক্রম চালু হবে। আগামী ০২/০৭/২০২৪ তারিখে 2nd Drawing, Word Meaning & Translation Competition অনুষ্ঠিত হবে। 11-06-2024
- এত দ্বার সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামী ০৩/০৬/২০২৪ তারিখ রোজ সোমবার প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত “প্রথম মূল্যায়ন পরীক্ষার খাতা” সকল ছাত্র-ছাত্রীদের দেখানো হবে । সময়ঃ সকাল ০৯:৩০ মিনিট ১০:০০ টা পর্যন্ত – প্লে থেকে চতুর্থ শ্রেনি সময়ঃ দুপুর ০২:৩০ মিনিট ০৩:০০ টা পর্যন্ত – পঞ্চম থেকে দশম শ্রেনি 01-06-2024
